মাসিক নিয়মিতকরণ (MR)

শেষ মাসিকের পর সর্বোচ্চ ১২ সপ্তাহ পর্যন্ত ওষুধ বা MVA পদ্ধতিতে মাসিক ফিরিয়ে আনার সরকার-অনুমোদিত সেবা।

📚 জাতীয় MR/PAC নির্দেশিকা ২০২১🌐 WHO Self-Care 2022

MR কী?

মাসিক নিয়মিতকরণ (MR) হলো একটি সরকার-অনুমোদিত পদ্ধতি, যেখানে শেষ মাসিকের পর সর্বোচ্চ ১২ সপ্তাহ পর্যন্ত ওষুধ বা MVA-এর মাধ্যমে জরায়ুর ভিতরের উপাদান অপসারণ করা হয়। বাংলাদেশে এটি আইনত স্বীকৃত এবং সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়।

কারা MR নিতে পারবেন?

✅ পারবেন

  • শেষ মাসিকের পর সর্বোচ্চ ১২ সপ্তাহ
  • গুরুতর কোনো রোগ নেই
  • জরুরিতে নিকটস্থ সেবাকেন্দ্রে যেতে পারবেন
  • ১৮ বছরের বেশি (নিচে হলে অভিভাবক সহ)

❌ পারবেন না

  • একটোপিক প্রেগন্যান্সি সন্দেহ হলে
  • IUD থাকলে (আগে অপসারণ লাগবে)
  • ব্যবহৃত ওষুধে অ্যালার্জি
  • দীর্ঘমেয়াদী স্টেরয়েড সেবন
  • রক্ত জমাট বাঁধার সমস্যা

কীভাবে কাজ করে — দুটি পদ্ধতি

পদ্ধতি ১: ওষুধের মাধ্যমে (Medical MR)

ধাপওষুধসেবন
প্রথমমিফেপ্রিস্টোন (২০০ mg)১টি ট্যাবলেট মুখে খাবেন
দ্বিতীয় (২৪–৪৮ ঘণ্টা পর)মিসোপ্রোস্টল (৮০০ mcg)৪টি ট্যাবলেট জিহ্বার নিচে অথবা দুই গালের মাঝে রাখবেন (৩০ মিনিটে গলবে)

পদ্ধতি ২: MVA (Manual Vacuum Aspiration)

সার্জিক্যাল পদ্ধতি, প্রশিক্ষিত মিড লেভেল প্রোভাইডার ও চিকিৎসক ১২ সপ্তাহ পর্যন্ত। স্থানীয় অ্যানেসথেসিয়া দিয়ে স্বল্প সময়ে সম্পন্ন।

⚠️ বাধ্যতামূলক: MVA পদ্ধতি শুধু স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষিত প্রোভাইডার/ডাক্তার দ্বারা করা হয়। কোনো অবস্থাতেই বাড়িতে, ফার্মেসিতে, বা প্রশিক্ষণহীন কারো কাছে এটি করানো যাবে না। অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।

কোথায় MR সেবা পাবেন

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই সেবা বিনামূল্যে পাওয়া যায়। NGO/বেসরকারী কেন্দ্রে সেবা ফি প্রযোজ্য হতে পারে।

📍 আপনার নিকটস্থ সেবাকেন্দ্র খুঁজুন →

🚨 MR-এর বিপদ চিহ্ন

এসব দেখলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে যান:

MR-এর পরে কী করবেন

পরিবার পরিকল্পনা পদ্ধতি জানুন →